ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তড়িঘড়ি করে পরিবারে ফিরলেন তিশা, কী পরিকল্পনা তার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮, ২৩ মে ২০২৩
তড়িঘড়ি করে পরিবারে ফিরলেন তিশা, কী পরিকল্পনা তার
সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের শুরু থেকে এখন পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। 

সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং ও পরে ফটোশুট করার জন্য ঈদের আগে ও পরে দুবার ভারত গিয়েছিলেন এই নাট্যাভিনেত্রী। ফটোশুটের কাজ শেষ করেই গতকাল দেশে এসেছেন তিনি।

ইচ্ছা ছিল কাজ শেষে আরো কয়েকদিন থাকার। উদ্দেশ্য বেড়ানো। কিন্তু সেটা হয়নি। তড়িঘড়ি করেই দেশে ফিরেছেন। এর কারণ, আজ তার জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে চেয়েছেন তিনি। তাই ভারতে কাজ শেষে বেড়ানোর পরিকল্পনা বাদ দিয়ে দেশে ফিরেছেন।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, জন্মদিনের সময়টা আসলে পরিবারের কাছেই থাকতে চেয়েছি। যে কারণে কাজ শেষ করেই ঢাকায় চলে এসেছি। বিশেষত আম্মুর সঙ্গে জন্মদিনের সময়টা কাটাতে চেয়েছি।

Advertisement

পরিবারের অন্যান্য সদস্যদের চাওয়া তো ছিলই। গত বছর চেষ্টা করেছি খুব কাছের কিছু মানুষ নিয়ে জন্মদিনটা উদযাপন করতে। এবারও তেমন কিছুই হবে। আমার জন্মদিন ঘিরে পরিবারের সারপ্রাইজ তো থাকেই।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!