বাংলা ধারাবাহিক ‘আলতা ফড়িং’-এর অমৃতা কয়েকদিন আগে জানান, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। তাও আবার ১৪ বছরের প্রেমিক রেমো দাসের সঙ্গে।
বৃহস্পতিবার প্রেমিকের বাদামি রঙের চোখের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মিষ্টি। জানান, প্রথম ঐ চোখেরই প্রেমে পড়েন তিনি। তখন শুভাকাঙ্ক্ষীরা আবদার করেন, প্রেমিক রেমোর ছবি যেন প্রকাশ্যে আনেন তাদের প্রিয় অভিনেত্রী। ভক্তদের নিরাশ করেননি তিনি। এবার প্রেমিক ও হবু স্বামীকে প্রকাশ্যে আনলেন তারকা।
.png)
বৃহস্পতিবার সন্ধ্যা গড়াতেই হবু স্বামীর গালে চুমু আঁকলেন মিষ্টি। হাতে গোলাপের তোড়া, রেমোকে জড়িয়ে ধরে থাকার সুন্দর ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘লজ্জায় লাল’। তবে ছবিতে তার চেয়ে প্রেমিক রেমোকেই বেশি লাজুক দেখা গেছে।
এর আগে মিষ্টি বলেছিলেন, ১৪ মে তার গায়ে হলুদ, মেহেদি ও সংগীত। আসলে বন্ধুদের সঙ্গে মজা করার একটি উছিলা। বিয়ে আর রিসিপশন ১৮ মে এক সঙ্গে হবে।
রেমোর সঙ্গে ১৪ বছরের প্রেমের সম্পর্ক মিষ্টির। তাদের বিভিন্ন পার্টিতে এক সঙ্গে দেখেছেন অনেকে। কিন্তু দুজনের মধ্যকার এ প্রেমের কথা কখনো প্রকাশ্যে আনেননি এ যুগল।
সূত্র: হিন্দুস্তান টাইমস