ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বোনের প্রেম সন্দেহে ৪ দিন ধরে গরম রড দিয়ে ছ্যাঁকা দিলেন ভাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৯ মে ২০২৩
বোনের প্রেম সন্দেহে ৪ দিন ধরে গরম রড দিয়ে ছ্যাঁকা দিলেন ভাই
প্রতীকী ছবি

অপ্রাপ্তবয়স্ক ছোট বোন প্রেম করছে। এমন সন্দেহে ১২ বছরের বোনের গায়ে ৪ দিন ধরে গরম রড দিয়ে ছ্যাঁকা দেন বড় ভাই। আর এই অত্যাচারে নাবালিকার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ঠাণে। 

এরই মধ্যে বোনকে খুনের অভিযোগে সোমবার ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মা-বাবার মৃত্যুর পর ঠাণে জেলায় ভাই-ভাবির সংসারে থাকত নাবালিকা। ৩০ বছরের দাদার বিরুদ্ধে অভিযোগ, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করতেন। তার শাস্তি হিসাবে বোনের গায়ে লাগাতার গরম রডের ছ্যাঁকা দিয়েছেন তিনি। তার জেরেই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। রোববার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে উল্লাসনগর সেন্ট্রাল থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লাসনগর সেন্ট্রাল থানার ইনস্পেক্টর মধুকর কাড়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

সূত্র : আনন্দবাজার।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!