ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রাক্তনের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন সুস্মিতা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪০, ১২ মে ২০২৩
প্রাক্তনের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন সুস্মিতা?
ফাইল ছবি

২০১৮ সাল থেকে রহমান শলের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। হঠাৎ করেই ২০২১ সালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। তবে পুরনো প্রেমিককে কি আর সহজে ভোলা যায়?

ঠিক সেরকমটাই ঘটেছে সুস্মিতার ক্ষেত্রেও। প্রাক্তন প্রেমিককে যেন ভুলতে পারছেন না অভিনেত্রী। আর তার প্রমাণ সুস্মিতার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি। যেখানে পাশাপাশি বসে, চোখে চোখ রেখে কথা বলতে দেখা গেল রহমান ও সুস্মিতাকে।

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করে সুস্মিতা লিখলেন, ‘সুন্দর ছবি।’ সঙ্গে চুমুর ইমোজি।

Advertisement

এই ছবিটিই আবার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে রহমান লেখেন, ‘ঠিক তোমার কাছেই ফিরব।’

গত মার্চে মাসে সুস্মিতা হৃদরোগে আক্রান্ত হওয়ার ফের রহমানের ঘনিষ্ঠতা বেড়েছে তার। সুস্মিতাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন রহমান। এরপর তাকে সঙ্গে করেই ফ্যাশন শোয়ে ফিরেন অভিনেত্রী।

এমনকি পারিবারিক অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গেছে তাদের। প্রেমের সম্পর্কে ইতি টানার পরেও একে অপরের সঙ্গে বেশ সাবলীল, আর তা ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরাতেও। তবে কি ফের জোড়া লাগছে তাদের প্রেমের সম্পর্ক? অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে সেই জল্পনাই তুঙ্গে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!