বৃহস্পতিবার এ ঘটনায় বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এর আগে, গতকাল দুপুরে উপজেলার জিলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার সকালের দিকে তাদের প্রতিবেশী নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) ভিকটিমের পরিবারের মুঠোফোনে কল করে। ওই সময় ভিকটিম ফোন রিসিভ করলে তিনি তাকে প্রেমের প্রস্তাব দেন। দুপুর ১২টার দিকে বাড়ির সামনের দোকানে বাজার করতে যায় ভিকটিম। সেখান থেকে শামছু উদ্দিন তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি কবরস্থানে ধর্ষণ করেন।
.png)
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। এর আগে মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন শামছু উদ্দিন।