ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমার ফেসবুকে ছেলের চেয়ে মেয়ে বেশি: জায়েদ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১২ মে ২০২৩
আমার ফেসবুকে ছেলের চেয়ে মেয়ে বেশি: জায়েদ খান
জায়েদ খান- ফাইল ফটো

নারীরা তার জন্য পাগল, এ ধরনের কথাবার্তা বলে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন ঢালিউড নায়ক জায়েদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ফেসবুকে তার বন্ধু তালিকায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি।

স্মার্টনেসের প্রসঙ্গে জায়েদ বলেন, তিনি সালমানের ভক্ত এবং তাকেই অনুকরণের চেষ্টা করেন। এই ঢালিউড নায়ক মনে করেন, দক্ষিণ এশিয়ার মেয়েরা সালমান খানের জন্য পাগল।

জায়েদ বলেন, সালমান খানকে অনুকরণ করার কারণে আমার নারী ভক্তের সংখ্যা অনেক। ফেসবুকে ছেলেদের চেয়ে আমার মেয়ে বন্ধুর সংখ্যা বেশি।

Advertisement

এর আগে, আরেক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!