ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দূতাবাসের আমন্ত্রণে দ্বিতীয়বার দক্ষিণ কোরিয়ায় মৌসুমী মৌ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩০, ৩ মে ২০২৩
দূতাবাসের আমন্ত্রণে দ্বিতীয়বার দক্ষিণ কোরিয়ায় মৌসুমী মৌ
মৌসুমী মৌ

রমজান মাস ও ঈদে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন মৌসুমী মৌ। দর্শকপ্রিয় এ উপস্থাপিকাকে ঈদের দিনও ছুটতে হয়েছে স্টুডিওতে। ঈদের রেশ কাটতে না কাটতেই মৌ উড়াল দিয়েছেন দক্ষিণ কোরিয়ায়। ৩ মে রাত দেড়টার ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দক্ষিণ কোরিয়া দূতাবাসের আমন্ত্রণে সেখানে পারফর্ম করবেন মৌ।

ঢাকা ছাড়ার আগে মৌ জানান, দক্ষিণ কোরিয়ায় আগামী ৭ই মে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবো। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। বাংলা নববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আমার জন্য বিষয়টি খুবই আনন্দের। দ্বিতীয়বার তারা আমাকে ডেকেছেন। সেখানে আমি মূকাভিনয় ও নাচ করবো।

মৌ গত বছর জুলাই মাসেও দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। তিনি জানান, গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার গ্যাংনাম শহরের গুচাংয়ে ৩১ তম এশিয়া সোলো পারফরম্যান্স ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলাম। আমার সেঙ্গে ছিলেন মীর লোকমান। তিনি এখন দক্ষিণ কোরিয়ায় থাকেন। তিনি এবার ওখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন।

Advertisement

প্রসঙ্গত, মৌসুমী মৌ’র সফরসঙ্গী হিসেবে আছেন জহুরুল হক সৃজন ও আবু বকর সিদ্দিক। আলোকসজ্জার কাজ করবেন আবু বকর সিদ্দিক এবং নৃত্য পরিবেশন করবেন জহুরুল হক সৃজন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!