ঈদের আগে শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করেন তারকারা। ঈদ গেলে যেন তাদের একটু অবসর মেলে। আর এই অবসরেই একেকজন একেক রকম পরিকল্পনা করে থাকেন। তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন এসব নিয়েই যেন তাদের ভক্তদের থাকে বাড়তি আগ্রহ।
সেই আগ্রহের কথা চিন্তা করেই যোগাযোগ করা হয় জাহারা মিতুর সঙ্গে, জানতে চাওয়া হয় তার ঈদ পরিকল্পনার কথা। শুরুতেই ঈদ কোথায় করবেন জানতে চাওয়া হলে তিনি জানান, এবারের ঈদ হবে শত্রুদেরকে নিয়ে। আমার যত বন্ধু-বান্ধব আছে সব শত্রু হয়ে যাবে। এইবার শত্রু ছাড়া কোনো কথা নাই। শত্রুরা আমার শত্রু এবং বন্ধুরাও আমার শত্রু।
.png)
তিনি আরো বলেন, ঈদ তো এখন বড় হয়ে গেছে। ছোটবেলার মতো ঈদ নাই। এখন ঈদ মানে কিছু দায়িত্ববোধ থাকে পরিবারের প্রতি। সেই দায়িত্ব কিছুটা হলেও পালন করতে হয়। এবারের ঈদে প্রথম আমার ছবি মুক্তি পাচ্ছে। সুতরাং আমার ঈদ কাটাতে হবে শত্রুর সঙ্গে।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে সামনে আসেন জাহারা মিতু। এরপর ২০১৯ সালের অক্টোবরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘আগুন’ সিনেমার মাধ্যমে যাত্রা করেন বড় পর্দায়। আগুন তার প্রথম সিনেমা হলেও বড় পর্দায় অভিষেক হয় কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমা দিয়ে।