একের পর এক ইভেন্ট, প্রোমোশন্যাল কাজে ধরা দিচ্ছেন এই তারকা দম্পতি। শনিবার ওম্যান’স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন মিসেস মালহোত্রা।
শনিবারের অনুষ্ঠানে পিঠখোলা গোলাপি পোশাকে হটনেসের ঝড় তুললেন কিয়ারা। সদ্য বিবাহিত এই সুন্দরীর বোল্ড লুকে ঘায়েল নেটপাড়া, তাহলে সিদ্ধার্থই বা পিছিয়ে থাকেন কি করে? গোলাপি ব্যাকলেস জাম্পস্যুটে কিয়ারার সেক্সি অবতারে মুগ্ধ তার পতি পরমেশ্বর। এদিন নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, আজ রাতে আমার মনে গোলাপি রঙ লেগেছে। এই পোস্টের জবাবে সিদ্ধার্থ লেখে, তাহলে আমাকেও আজ গোলাপি রঙে রাঙিয়ে দাও।
.png)
তারকা দম্পতির এই প্রেমালাপ দেখে বলতেই হচ্ছে জুটির মনে এখন ফাগুন লেগেছে! এই গদগদ প্রেম দেখে নেটিজেনরাও মুগ্ধ। একজন লেখেন, একে বলে ইনস্টাগ্রামওয়ালা লাভ। সিদ্ধার্থের অপর এক ভক্ত লেখেন, আমাদের ছেলে তো পুরো রোম্যান্সে মজে, এটা কী ধরণের আচরণ?
উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের সাত তারা হোটেল সেন্ট রেজিস হোটেলে বসেছিল জুটির বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন। সেখানে হাজির ছিলেন করিনা-করণ, অভিষেক, কাজল-অজয়, বিদ্যা বালান, রোহিত শেট্টি, সঞ্জয় লীলা বনশালি, ভিকি কৌশল, আলিয়া ভাটরা।