ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মুক্তিযুদ্ধের দুই সিনেমা নিয়ে শুরু হচ্ছে স্বাধীনতার মাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
মুক্তিযুদ্ধের দুই সিনেমা নিয়ে শুরু হচ্ছে স্বাধীনতার মাস
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতার মাসের শুরুতে (শুক্রবার, ৩ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত দুই সিনেমা। এর একটি খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’। অন্যটি, ফাখরুল আরেফিন খান নির্মিত মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’।

‘ওরা ৭ জন’ সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, শাহরিয়ার ফেরদৌস সজীব, খালিদ মাহবুব তুর্য, হামিদুর রহমান, শিবা শানু, আজম খান প্রমুখ।

এদিকে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এমন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’।

Advertisement

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়া আরো রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!