ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

পেছনের কাহিনীটা অনেক বড়: পূজা চেরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭, ১৪ জুলাই ২০২২
পেছনের কাহিনীটা অনেক বড়: পূজা চেরী
পূজা চেরী

নায়িকা পূজা চেরী। নিজের অভিনয় দিয়ে শিশুশিল্পী থেকে হয়েছেন হালের আলোচিত নায়িকা। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সাইকো’। মুক্তির পরেই বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ করছেন পূজা। বুধবার (১৩ জুলাই) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘সাইকো’ দেখেন তিনি।

সিনেমা শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছি। এটা তো কোরবানি ঈদ, এ সময় এতটা আশা রাখা উচিত না। কারণ কোরবানি ঈদে মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। ফলে তারা সিনেমা দেখার সময় বের করতে পারেন না। এই সময়ের মধ্যে ৭০-৮০ ভাগ মানুষ যে হলে আসছে, এটাই আমার কাছে বিশাল।

পূজা বলেন, কিছু কিছু অনুভূতি আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। পর পর দুইটা ঈদে নিজের সিনেমা আসা সত্যিই ভালোলাগার। আশা করবো, পরবর্তী সব ঈদে যেন আমার একটি করে সিনেমা আসে।

নায়িকা জানিয়েছেন, অনেকগুলো পছন্দের গল্প, অনেকগুলো পছন্দের প্রজেক্টের মধ্য সাইকো অন্যতম। গানের শুটিংয়ের সময় কিছু ক্লিপ ভাইরাল হয়েছিলো। তখন থেকেই মানুষের আগ্রহ বেড়েছে। এটার পেছনে অনেক বড় কাহিনী, সেটা বলতে গেলেও সিনেমা তৈরি হয়ে যাবে। সবগুলো সিনেমাতেই কিছু ম্যাসেজ থাকে। সাইকোতেও একটা ম্যাসেজ আছে। এখন কিছু বলবো না। দর্শক সিনেমা দেখবে, এরপর তাদের কাছেই শুনবো।

পূজা চেরীর পাশাপাশি ‘সাইকো’ সিনেমার নায়কা রোশানও কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, তৃতীয়বারের মতো ঈদে আমার ছবি মুক্তি পেয়েছে। ঈদ মানেই স্পেশাল, ঈদ মানেই বাড়তি আনন্দ। এ সময় নিজের ছবি মুক্তি পেলে একটু বেশিই ভালো লাগে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!