ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

কিমের পোশাকের রং নিয়ে তুমুল কাণ্ড, আপনি কিছু দেখতে পেলেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ১১ মার্চ ২০২২
কিমের পোশাকের রং নিয়ে তুমুল কাণ্ড, আপনি কিছু দেখতে পেলেন?
ছবি: সংগৃহীত

সোশ্য়াল মিডিয়ায় ভক্তের সংখ্যা যাদের সবচেয়ে বেশি, তাদের প্রথম সারিতেই আছেন কিম কার্দাশিয়ান। অভিনেত্রী, ফ্যাশানিস্তা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিমের ফলোয়ার্স সংখ্যা ২৯১ মিলিয়ন। মানে, প্রায় ২৯ কোটি ১০ লাখ। আর তাই জনপ্রিয় কিম, যা করেন, সেটিই যে ভাইরাল হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।

সম্প্রতি এমনটিই হয়েছে, তার জ্যাকেটের রং নিয়ে। ইনস্টাগ্রামসহ অন্য সোশ্যাল মিডিয়ায় জ্যাকেট পরে একটি ছবি দিয়েছেন তিনি। তার সঙ্গে লিখেছেন, নীল নাকি রুপালি? তার জ্যাকেটের রং কী? 

ব্যস! ঝগড়া শুরু ভক্তদের মধ্যে। কারও মতে, সেটি নীল। কারও মতে, রূপালি। আপনি কোন রঙের জ্যাকেট দেখতে পাচ্ছেন ছবিগুলিতে?

তবে বিষয়টি এখানেই থামেনি। কারও কারও মতে,  এটি আসলে নীল এবং রুপালি রঙের মাঝামাঝি কিছু।  Silver of Blue— এ্রই প্রশ্নের উত্তরে কেউ বলেছেন, এটি Bilver। কারও মতে, এটি BLUEtiful। 

তবে বেশিরভাগ ভক্তই মেনে নিয়েছেন, এই পোশাকে দারুণ লাগছে কিমকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!