ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের কাছে মেহজাবীনের আবদার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:০১, ২৭ জানুয়ারি ২০২২
স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের কাছে মেহজাবীনের আবদার
মেহজাবীন চৌধুরী (ছবি: সংগৃহীত)

পর্দা ও ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনামে উঠেন টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীনের নাম। তবে সংবাদে প্রায়ই তার নামের বানান ভুল হয় বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এজন্য সাংবাদিকদের কাছে তার নাম ঠিক করে লেখার আবদার জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই আবদার জানিয়েছেন মেহজাবীন। 

তিনি লিখেছেন, ‘সকল সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি! আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমি সব সময় পেয়েছি। আরেকটি আবদার করতে চাই। আমাকে নিয়ে যখন আপনারা গুছিয়ে সুন্দর করে রিপোর্ট লিখেন আমার খুব ভালো লাগে। তবে শুধু অল্প কিছু সংবাদ মাধ্যমেই আমার নামের সঠিক বানান দেখতে পাই। যারা এখনো জানেন না, তারা একটু আমার নামের সঠিক বানানটা জেনে নিন- বাংলা: মেহজাবীন চৌধুরী (English: Mehazabien Chowdhury)। অনেক ধন্যবাদ’।

আরো পড়ুন: কবরীর গোসল নিয়ে জায়েদ খানের বক্তব্য মিথ্যা!

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন তিনি। তার ভক্তদের একটা অংশের প্রত্যাশা, সিনেমাতেও আসবেন মেহজাবীন। আবার কেউ কেউ মনে করেন, নাটকেই তিনি মানানসই।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!