ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মাহির সামনে-পেছনে শুধুই রাকিব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ৬ ডিসেম্বর ২০২১
মাহির সামনে-পেছনে শুধুই রাকিব
ছবি: সংগৃহীত

সৌদি আরবে স্বামী রাকিব সরকারকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে এখনো তিনি আলোচনায়। মাহির সামনে, পিছনে কিংবা কখনও চুম্বন আলাপে শুধুই রাকিব।

বিস্তীর্ণ মরুভূমিতে নানা ভঙ্গিমায় ছবি তুলেছেন মাহি ও রাকিব। তাদের সঙ্গী ছিল একটি রঙিম সূর্য ও একগুচ্ছ ফুল। এদিন নিজেকে কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রাখেন নায়িকা। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা।

মাহিয়া মাহি সেসব ছবির ক্যাপশনে লেখেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্‌।’ সঙ্গে জুড়ে দিয়েছেন চারটি লাভ ইমোজি।

মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বিকালের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালি প্রান্তরে রূপ নিয়েছিল।

গত ২৪ নভেম্বর মাহিয়া মাহি ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি জানান সবাইকে। সামাজিকমাধ্যমে তার স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে এমন একটি পোস্ট করে এ খবর জানিয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনকে/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!