ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মালদ্বীপে সোহানা সাবার একাধিক ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ৩ নভেম্বর ২০২১
মালদ্বীপে সোহানা সাবার একাধিক ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চিত্রনায়িকা সোহানা সাবা এর আগে এমন রূপে ধরা দেননি। মালদ্বীপে ঘুরতে গিয়ে তিনি যেমন ছবি কিংবা ভিডিও প্রকাশ করেছেন, তা চমকে যাওয়ার মতোই।

ঠোঁটে হালকা লিপিস্টিক, চুল পেছনে টেনে চূড়ো করে বাঁধা। মুখশ্রী বাঙালিয়ানা। তারপরেও দ্বিধা। টলটলে নীল জল, পাতলা হিরের টুকরার চেয়ে স্বচ্ছ জলের অনেক গভীর পর্যন্ত দৃষ্টি চলে যায়। এমন জলের ধারে দাঁড়িয়ে ভারত মহাসাগরের সে জলেই দৃষ্টি নিবদ্ধ।

সোহানা সাবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাবে মোহময়ী ছবি আর ছবি। কখনও দু-একটা ভিডিও। মালদ্বীপে ভ্রমণরত সোহানা সাবার প্রোফাইলে চোখ ফেললেই নজরবন্দি হওয়ার সুযোগ রয়েছে।

যাইহোক, কেন তিনি মালদ্বীপ গিয়েছেন, শুটিং? ব্যক্তিগত সফর নাকি অন্যকিছু- সে বিষয়ে কিছুই জানা যায়নি। শুধু ছবির সঙ্গে যুক্ত করে দিয়েছেন ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্রের নাম, মালদ্বীপ।

ডেইলি-বাংলাদেশ/এনকে/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!