ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বোরকা পরে ব্রাহ্মণবাড়িয়ায় গেলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩, ১৬ অক্টোবর ২০২১
বোরকা পরে ব্রাহ্মণবাড়িয়ায় গেলেন পরীমনি
ছবি: সংগৃহীত

পরীমনিকে কালো রঙের একটি বোরখা পরা অবস্থায় দেখা গেছে। বোরখায় নিজের চেহারাও ঢেকে রেখেছিলেন তিনি। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।

জানা গেছে, মাদক মামলার জামিনের পর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় শুটিং করেছেন তিনি। ছবিটি সেখানকার।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার এই শুটিং দিয়েই কাম ব্যাক করলেন পরীমনি। শুটিং ফ্লোরের একটি ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে রোবখা পরার কারণ সম্পর্কে স্পষ্ট জানা যায়নি।

অনেকে বলছেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে এভাবে ঢেকেছেন অভিনেত্রী। কারও কারও মতে, উৎসুক জনতার বিড়ম্বনা থেকে বাঁচতে একটু কৌশলী হয়েছে তিনি।

উল্লেখ্য, গুনিন সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!