ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ে করলেই তো ‘বারোভাতারি’ বলবেন: শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২১
বিয়ে করলেই তো ‘বারোভাতারি’ বলবেন: শবনম ফারিয়া
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে রীতিমতো বিরক্ত ছোটপর্দার এই অভিনেত্রী। বিয়ে ও সাইবার বুলিং নিয়ে সম্প্রতি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া।

অভিনেত্রী শবনম ফারিয়া বৃহস্পতিবার ফেসবুকে লিখেছেন, ‘কেউ যদি কোনো বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না! বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরও অনেক কিছু আছে!’ এর আগে এক স্ট্যাটাসে ফারিয়া ইংরেজিতে লিখেছিলেন, ‘Alhamdulillah, The greater the storm, the brighter the rainbow।’

তিনি আরও লিখেছেন, ‘‘বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। পরিবার, ক্যারিয়ার, পড়াশুনা, বন্ধুবান্ধব এগুলাও জীবনের একেকটা পার্ট! এখন সবাই বিয়ে নিয়ে কমেন্ট করে, যা নিয়ে পোস্ট দেই, কমেন্ট করে ‘বিয়ে করবেন কবে’! কিন্তু বিয়ে করলে আবার বলবে, ‘আপনাদের তো বিয়ে টিকে না’, ‘আবার কবে ছাড়বেন’, ‘বারোভাতারি’, ‘মিডিয়ার মানুষ খারাপ’, তাদের খালি বিয়ে হয়!’’

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। বিয়ের ঠিক এক বছর নয় মাসের মধ্যে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। একে অপরের প্রতি কোনো অভিযোগও নেই তাদের। দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে। তাই আলাদা হয়ে গেছেন।

এর আগে ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব এবং প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেছিলেন সাবেক এই দম্পতি। বিচ্ছেদের পর থেকে এখনো সিঙ্গেল আছেন শবনম ফারিয়া।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!