ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার মডেল মৌ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২, ২ আগস্ট ২০২১
এবার মডেল মৌ আটক
মডেল মৌ আক্তার

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালিয়ে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি বিভাগ।

রোববার রাত ১টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

উদ্ধার করা মাদকদ্রব্য

Advertisement

তিনি বলেন, মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে আমাদের কাছে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। মৌয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও তার বাসায় বারের সন্ধান পাওয়া গেছে।

এর আগে, বারিধারার ৯ নম্বর রোডের ৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে ডিবি পুলিশ গুলশান বিভাগের একটি দল। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!