ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পরীমনির বিরুদ্ধে থানায় জিডি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ১৬ জুন ২০২১
পরীমনির বিরুদ্ধে থানায় জিডি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে গুলশানের অল কমিউনিটি ক্লাব লিমিটেড।

রাজধানীর গুলশান থানায় ক্লাব কর্তৃপক্ষ এই জিডি করে। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৭ জুন রাতে কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে ক্লাব কর্তৃপক্ষ।

সুদীপ কুমার বলেন, উনি আনঅথরাইজড ওখানে গেছেন, এমনটাই অভিযোগ ছিল। তারপর ক্লাব মেম্বারসদের যে জায়গা ছিল, ওখানে নাকি বসতে চেয়েছেন, তারপর নাকি ভাঙচুর করেছেন।

এ সময় পরীমনি ওই ক্লাবে থাকা বেশ কয়েকজন বার-কর্মীকে মারধর করেন বলেও জানা গেছে।

অল কমিউনিটি ক্লাব লিমিটেডের অবস্থান গুলশান- এর ১৩৭ নম্বর রোডে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!