ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সজল-নাদিয়ার ‘পিছুটান’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ১২ মে ২০২১
সজল-নাদিয়ার ‘পিছুটান’
ছবি: সংগৃহীত

গল্পের নায়ক আদর এই কর্মব্যস্ত শহুরে জীবনের একজন সাধারণ নাগরিক। আদরের স্ত্রী তিশা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তিশার বস আসিফ তিশাকে অফিসিয়াল ট্যুরের কথা বলে টোপে ফেলে শহরের বাইরে নিয়ে যায়। পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পেয়ে তিশার স্বামী ছুটে যায় হাসপাতালে। অন্যদিকে আসিফ সাহেবের স্ত্রী লীনাও ছুটে যায় হাসপাতালে। সেখানে মুখোমুখি হয় প্রেমে ব্যর্থ দুজন প্রেমিক-প্রেমিকা। 

মূল গল্প শুরু হয় এখান থেকেই। শুরু হয় ত্রিমুখী সম্পর্কের টানাপড়েনের গল্প ‘পিছুটান’।

রচনায় অমিত কর ও পরিচালনায় শুভ্র আহমেদ এবং অভিনয়ে সালহা খানম নাদিয়া, সজল নুর, তাহমিনা অথৈ। 

দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায়। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!