ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২৭ অক্টোবর ২০২৬
চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে চরফ্যাশন প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দৈনিক কালবেলার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মাইনউদ্দিন জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা সম্ভব। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি হয়।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!