[ বিনোদন ]
মামার অত্যাচারের চিহ্ন এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন রাখি
রাখি সাওয়ান্ত
বর্তমানে প্রায়দিনই ছোটখাটো পোশাকে, খোলামেলা বেশে দেখা যায় রাখি সাওয়ান্তকে। তবে বর্তমানে তিনি যেভাবে জীবনযাপন করেন, তার ছোটবেলাটা একেবারেই তেমন কাটেনি। অত্যন্ত রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। ছিল বহু বিধিনিষেধ। সম্প্রতি, বিগ বস-১৪এ রাহুল বৈদ্যের সঙ্গে কথোপকথনে রাখি সাওয়ান্ত জানান রক্ষণশীল পরিবারে কাটানো ছোটবেলার সেই কঠিন দিনগুলোর কথা।
রাখি সাওয়ান্ত বলেন, আমাদের ব্যলকনিতে দাঁড়ানোর অনুমতি পর্যন্ত দেয়া হত না। বাড়ির মেয়েদের আই ব্রো, ওয়াক্সিং করার অনুমতি ছিল না। আমি এখনো বুঝতে পারি না, ওনারা কী ধরনের পুরুষ ছিলেন। শরীরে থাকা সেলাইয়ের দাগ দেখিয়ে রাখি বলেন, দেখো কীভাবে আমার মামা আমায় মেরেছিলেন, যদিও তিনি এখন আর জীবিত নেই।
এবিষয়ে তার মায়ের মতামত কী ছিল? এই প্রশ্নে রাখি জানান, বাড়িতে মহিলাদের কথা বলাই যখন মানা ছিল, তখন উনি কী বলতে পারেন? যদিও এখন এই বিষয়গুলো বদলে গিয়েছে।
কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন রাখি। বলেন, আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, তবে সেই সব প্রস্তাবই ফেরত চলে যায়, যখন তারা জানেন আমি বলিউড ডান্সার। বলিউডে কাজ করে শুনলেই লোকে ধরে নেয়, তাহলে ও চরিত্রহীন। বলিউডে কাজ করায় কী ভুল আছে? আর ডান্সার হওয়াতেই বা কী ক্ষতি?
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!