ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ফিরেই ব্যস্ত রিচি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ১১ জানুয়ারি ২০২১
ফিরেই ব্যস্ত রিচি
রিচি সোলায়মান

রিচি সোলায়মান। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বিয়ে করে স্বামীর সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। দীর্ঘ সাত বছর পরে দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত হয়ে পরেছেন এই অভিনেত্রী। 

‘মন কেমনের দিন’ নামে একক নাটকে অভিনয় করেছেন রিচি। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সারিকা সাবা। ফারিয়া হোসেন রচিত নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।

অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়ে রিচি সোলায়মান বলেন- দীর্ঘদিন নিয়মিত অভিনয় করেছি। কিন্তু এখন দেশের বাইরে থাকার কারণে তা সম্ভব হয় না। বছর বছর ঢাকায় এলে কিছু কাজ করি। অভিনয়টা তো আমার রক্তে মিশে আছে। তাই ক্যামেরার সমনে দাঁড়ালেও সমস্যা হয় না। বরং দীর্ঘদিন পর কাজ করতে ভালোই লাগছে।

আগামী ২০ ও ২১ জানুয়ারি একই পরিচালকের ‘সঙ্খিনী’ নামে আরেকটি নাটকে অভিনয় করবেন রিচি। এ নাটকে তার বিপরীতে অভিনয় করবেন জাহিদ হাসান। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিচি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!