ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ছবিতে কাজল আগরওয়ালের বিয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ৩১ অক্টোবর ২০২০
ছবিতে কাজল আগরওয়ালের বিয়ে
কাজল আগরওয়াল এবং অভিনেত্রীর বর গৌতম কিসলু

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন বিয়ের কথা। গত কয়েকমাস ধরেই তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ মুম্বাইয়ের তাজমহল প্যালেসে হয়ে গেলো কাজল আগরওয়ালের বিয়ে। 

কাজল আগরওয়াল এবং অভিনেত্রীর বর গৌতম কিসলু

পাত্র গৌতম কিসলু একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ইন্টেরিয়র ডিজাইন ও হোম ডেকর নিয়ে কাজ করে সেটি। 

কাজল আগরওয়াল এবং অভিনেত্রীর বর গৌতম কিসলু

খাঁটি ভারতীয় রীতি মেনে সম্পন্ন হয়েছে বিয়ে। বর-বধূ সাত পাক ঘুরেছেন। 

ট্র্যাডিশনাল বধূর সাজে ভালোই লাগছিলো কাজলকে। মাথায় পরেছেন সোনার মাথা পট্টি। হালকা গোলাপি শেরওয়ানিতে দারুণ সঙ্গত দিয়েছেন বর গৌতম কিসলু। 

কাজল আগরওয়াল এবং অভিনেত্রীর বর গৌতম কিসলু

চলতি মাসের শুরুতেই বিয়ের ঘোষণা করেছিলেন কাজল আগরওয়াল। কোভিড পরিস্থিতিতে হাতে গোনা বন্ধুদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সারেন অভিনেত্রী। 

কাজল আগরওয়াল দক্ষিণী ছবির পরিচিত মুখ। বলিউডেও কাজ করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!