ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সুপার গার্ল পোশাক পড়ে পাত্র পক্ষের সামনে সাফা কবির

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ৩০ অক্টোবর ২০২০
সুপার গার্ল পোশাক পড়ে পাত্র পক্ষের সামনে সাফা কবির
সুপার গার্ল পোষাক পড়ে সাফা কবির

এবার সুপার গার্ল পোশাক পড়ে সরাসরি পাত্র পক্ষের সামনে হাজির হলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের মনের অমতে পাত্র পক্ষ তাকে দেখতে আসায় বিয়ে ভেঙে দেয়ার কারণে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। কিন্তু অভিনেত্রী আসলে কি করতে চান বিয়ে ভেঙে? উত্তর মিলবে ‘তামাশা’ নাটকে।

নাটকের গল্পে দেখা যাবে, অনেকদিন পাশাপাশি থাকায় ভালো বন্ধুত্ব গড়ে উঠে তাদের মধ্যে। হুটহাট মাথায় যা আসে তাই করে দু’জনে। এক প্রবাসী একদিন পরিবারসহ মেয়েকে দেখতে আসে। কিন্তু সে কিছুতেই বর পক্ষের সামনে যাবে না। মায়ের অনেক অনুরোধে অবশেষে রাজি হয় তাদের সামনে যেতে হয়।

এতক্ষণ যেই তাদের কথা বলছিলাম তারা হলো রিচি ও আবরার। এখানে রিচি ও আবরারের চরিত্রে অভিনয় করেছেন সাফা করিব এবং তৌসিফ মাহবুব। 

নাটকের গল্প এখানেই শেষ হয়। একদিন বাসায় কাউকে না বলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় দুজন। এমন সময় ম্যাসেজ আসে আবরারের মোবাইলে। গল্পে আসে নতুন মোড়!

দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন এম আই জুয়েল। এটি আজ (শুক্রবার) রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে দীপ্ত টিভিতে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!