ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রতিশ্রুতি দিয়ে জামিন পেলেন দেবাশীষ বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৫, ২৮ অক্টোবর ২০২০
প্রতিশ্রুতি দিয়ে জামিন পেলেন দেবাশীষ বিশ্বাস
দেবাশীষ বিশ্বাস

প্রতারণার মামলায় জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরে টাকা ফেরত দেয়ার শর্তে বাদীর আইনজীবীর জিম্মায় জামিন মঞ্জুর করেন তার।

আগামীকাল বৃহস্পতিবার অভিযোগে উল্লেখিত টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিশ্রুতির ফলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী খন্দকার মুহিবুল হাসান আপেলের মাধ্যমে চুক্তি অনুযায়ী নেয়া টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে পুনরায় জামিন আবেদন করেন দেবাশীষ। সেই শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

এর আগে পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র- মায়ের মর্যাদা, শুভ বিবাহ, অপেক্ষা এবং অজান্তে ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে কিনে নেন। তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেন।

পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এই চারটি চলচ্চিত্র আসামিরা তার আগেই ২০১৭ সালে অন্য দুজন ব্যক্তির কাছে বিক্রি করেন। যার কারণে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!