ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সমন পাননি বলে দাবি রাকুলের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২০
সমন পাননি বলে দাবি রাকুলের
রাকুল প্রীত সিং

তিনি এখনো নারকোটিস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সমন পাননি। এমনই দাবি করলেন বলিউডে মাদককাণ্ডে নাম জড়িয়ে যাওয়া অভিনেত্রী রাকুল প্রীত সিং। বুধবার রাতেই তিনি হায়দরাবাদ থেকে মুম্বাই পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নেমে ক্রমেই জোরালো হয়েছে বলিউডের মাদক-যোগের ঘটনা। বুধবার বিকেলে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিং ও সিমোন খামবাট্টাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মাদকাসক্তি ও বলিউডের মাদকযোগ সংক্রান্ত তদন্তে টিনসেল টাউনের এই পাঁচ জনকে একই দিনে জিজ্ঞাসাবাদ করবে না এনসিবি।

দীপিকা ও তার ম্যানেজার করিশ্মা প্রকাশকে আগামী ২৫ সেপ্টেম্বর তলব করা হয়েছে বলে জানা যায়। শ্রদ্ধা ও সারাকে ডাকা হয়েছে ২৬ সেপ্টেম্বর। সিমোন ও রাকুলপ্রীতের জিজ্ঞাসাবাদের জন্য ২৪ সেপ্টেম্বর অর্থাত্‍‌ বৃহস্পতিবারের দিনটিকেই ধার্য করেন তদন্তকারীরা। 

Advertisement

এই খবর পেয়েই বুধবার রাতে হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরে আসেন রাকুল প্রীত। তবে রাকুলের দাবি, হায়দরাবাদ বা মুম্বাই কোথাওই তার কাছে সমন পৌঁছয়নি। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!