ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

৭৬ বসন্ত পেরিয়ে আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২০
৭৬ বসন্ত পেরিয়ে আবুল হায়াত
আবুল হায়াত

জীবনের ৭৬ বসন্ত পেরিয়ে আজ ৭৭ বছরে পা রাখলেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। জন্মদিনে এবার নিয়ে তেমন কোন আয়োজন নেই তার। আবুল হায়াত জানান, তার ছোট মেয়ে নাতাশার মেয়ে অর্থাৎ তার নাতনি শ্রীষার জন্মদিন একই দিনে। তাই তাকে নিয়ে বিশেষভাবে কাটবে এবারের জন্মদিন।

আবুল হায়াত বলেন, কভিড ১৯ এর কারণে এখন আমাদের জীবন বিপর্যস্ত। শুধু বাংলাদেশ নয়, এই পরিস্থিতি সারাবিশ্বেই বিরাজমান। এখন জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে কাজ করতে হচ্ছে। আমিও যেমন দু'দিন আগে নাটকের শুটিং করেছি। ঘরে আর কতদিন বসে থাকা যায়। যেহেতু বিপাশা-তৌকীর এবং তার সন্তানরা কেউ দেশে নেই, তাই এবার জন্মদিনকে ঘিরে তেমন আয়োজনও নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।

আবুল হায়াত এরই মধ্যে চয়নিকা চৌধুরীর পরিচালনায় দুর্গাপূজার একটি নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া অভিনয় করছেন তৌকীর আহমেদের ধারাবাহিক ‘রূপালী জোছনায়’। এরই মধ্যে শেষ করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’-এর কাজ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!