ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দাউদ ইব্রাহিমের প্রেমিকা পাকিস্তানি অভিনেত্রী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ২৭ আগস্ট ২০২০
দাউদ ইব্রাহিমের প্রেমিকা পাকিস্তানি অভিনেত্রী!
ছবিঃ সংগৃহীত

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াতের। সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম জী নিউজ জানিয়েছে, ব্যক্তিগত বিষয় জনসম্মুখে ছড়িয়ে পড়ায় মানসিকভাবে বিপর্যস্ত ভারতের মোস্ট ওয়ান্টেড এবং ১৯৯৩ সালের মুম্বাই হামলার মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম। পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের খবর কীভাবে ফাঁস হলো তা অনুসন্ধানে রীতিমত তদন্ত শুরু করে দিয়েছেন দাউদ ইব্রাহিম।

জানা গেছে, দাউদ ইব্রাহিমের চেয়ে বয়সে ২৭ বছরের ছোট মেহউইশ। এ পাক অভিনেত্রীকে দাউদের সবচেয়ে বড় দুর্বলতা বলেও ধারণা করা হচ্ছে। মেহউইশ গ্যাংস্টার ডল বা ক্যাট ইন পাকিস্তান নামেও পরিচিত।

দাউদের সঙ্গে মেহউেইশের সম্পর্কের বিষয়টি প্রথম জনসম্মুখে আসে ২০১৯ সালে। সে বছর মেহউইশ পাকিস্তানের অন্যতম জাতীয় সম্মাননা তামাঘা-ই-ইমতিয়াজ অর্জন করেন।

কয়েক বছর আগেও ৩৭ বছর বয়সী মেহউইশকে নিয়ে খুব একটা জানাশোনা ছিল না। কিন্তু তিনি বর্তমানে পাকিস্তানি মিডিয়া এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রির বহুল পরিচিত এবং জনপ্রিয় মুখ।

অনেকের ধারণা তার এ পুরস্কার প্রাপ্তির পেছনে দাউদ ইব্রাহিমের বড় ধরনের প্রভাব রয়েছে। যে প্রভাব তারকা খ্যাতির পাশাপাশি মেহউইশকে পাকিস্তানে ক্ষমতাশালীও করছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!