রেকর্ডিং ঢাকায়, সুর সংগীত আমেরিকায়
ইমন সাহার সুর সংগীতে প্লেব্যাক করেছেন সময়ের ব্যস্ততম এ শিল্পী কোনাল। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনকারী এই শিল্পীর গান বাংলাদেশে রেকর্ডিং হলেও সুর সংগীত হয়েছে আমেরিকায়।
যুক্তরাষ্ট্র থেকে ইমন সাহা জানিয়েছেন, মিউজিক এখানে বসেই করেছি। রেকর্ডিং ও বাঁশির কাজ হয়েছে বাংলাদেশে এবং মিক্স মাস্টার ভারতে করা হয়েছে। অনলাইনে তিনদিন সময় দিয়ে কোনালের গানটির রেকর্ডিং সম্পন্ন করি।
গানের প্রথম লাইন এমন ‘মেঘ তুমি যাও না, একটু সময় দাও না’, লিখেছেন শিল্পী চক্রবর্তী। গানটি শেখ আলাউদ্দীন পরিচালিত ‘ব্যাকুল বিহঙ্গ’ ছবিতে ব্যবহার হবে।
.png)
শ্রেষ্ঠ সুরকার ও সংগীত পরিচালক হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী ইমন সাহা বলেন, এটি মূলত প্রকৃতির গান। কোনালের কণ্ঠে সিনেমার নায়িকা সলো ঠোঁট মেলাবেন।
এর আগে পাসওয়ার্ড ছবিতে ‘আগুন লাগাইলো’ গানটির মাধ্যমে প্রথমবার পার্টি সং করেছিলেন কোনাল। শাকিব-বুবলীর ছবিতে গানটি ব্যাপক আলোচিত হয়েছিল। নতুন এ গানটিতে কণ্ঠ দেয়াও চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন কোনাল।
গানের বিষয়ে কোনাল বলেন, এ গানটি নায়িকার উচ্ছ্বাসের গান। বেশ আনন্দের। শুনতে খবু সিম্পল মনে হবে, তবে সাধারণের মধ্যে কিছু জটিল বিষয় থাকে, এ গানটি তেমনই।