ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

তৌকীর আহমেদের পরিচালনায় নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৮, ১১ আগস্ট ২০২০
তৌকীর আহমেদের পরিচালনায় নতুন ধারাবাহিক
ছবি: সংগৃহীত

ঈদের বিশেষ অনুষ্ঠান শেষে চলতি সপ্তাহের শুরু থেকেই নিয়মিত অনুষ্ঠানে ফিরেছে টেলিভিশন চ্যানেলগুলো। নিয়মিত প্রচারে ফিরেও নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপালী জ্যোৎস্নায়’। 

৫২ পর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন তারকা নির্মাতা তৌকীর আহমেদ। পরিচালনার পাশাপাশি নাটকের গল্পও রচনাও করেছেন তৌকীর আহমেদ নিজেই। এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রওনক হাসান, তানজিকা আমীন, মৌটুসী, শ্যামল মাওলা, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে।

নাটকটির ৫২ পর্বের মধ্যে ৮ পর্ব গেল ঈদুল আযহায় প্রচার হয়েছে। বাকি পর্বগুলো চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!