ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শেষবারের মতো এফডিসিতে আলাউদ্দিন আলী
রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে মারা যান প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী। এরপরে তার মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। আজ শেষবারের মতো তার নিথর দেহ গেলো বিএফডিসিতে।
এ সময় আলাউদ্দিন আলীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে হাজিন হন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চিত্রগ্রাহক সংস্থা, গীতিকবি সংঘ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সহকারী পরিচালক সমিতিসহ অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী গানা ও মেয়ে আলিফ আলাউদ্দিন। এছাড়া এফডিসিতে আলাউদ্দিন আলীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় গীতিকার কবির বকুল জানিয়েছেন, জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আলাউদ্দিন আলী।
সোমবার সকালে আলাউদ্দিন আলীর মরদেহ প্রথমে তার বনশ্রীর বাসায় নেয়া হয়। সেখানে বিটিভির সহকর্মীবৃন্দ ও এলাকাবাসীর জন্য তাকে রাখা হয় সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত। এরপর নেয়া হয় খিলগাঁওয়ে আলাউদ্দিন আলীর আদি বাড়িতে। সেখানে তাকে শেষবার দেখেন শিল্পীর প্রথম স্ত্রী মনোয়ারা বেগম ও অন্যান্য স্বজনরা।
বাদ জোহর খিলগাঁও তালতলা মোড়ে নূর-এ-বাগ জামে মসজিদে প্রথম জানাজা শেষে তাকে নিয়ে আসা হয় এফডিসিতে।