ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
কেন্দুয়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান ১ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে অবস্থিত হিমালয় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ফিলিং স্টেশনটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!