ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

করোনা আক্রান্ত প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নাতাশা সুরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ৯ আগস্ট ২০২০
করোনা আক্রান্ত প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নাতাশা সুরি
নাতাশা সুরি

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ও অভিনেত্রী নাতাশা সুরি। বেশ কয়েকদিন আগে জরুরি কাজে পুনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এরপরে করোনা টেস্ট করালে সেখানে রেজাল্ট পজেটিভ আসে তার।

ভারতীয় গণমাধ্যমকে নাতাশা বলেন, বর্তমানে আমি বাড়িতেই কোয়ারান্টিনে আছি। আমার এখনো জ্বর ও দুর্বলতা আছে। আমি ওষুধ খাচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছি। আমি দাদী ও বোনের সঙ্গে থাকি, তাই তাদেরও পরীক্ষা করা হবে।

সামনেই মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ছবি ‘ড্যাঞ্জারাস’। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ছবির প্রমোশনে থাকতে পারবেন না তিনি। 

ছবির প্রোমোশনে না থাকতে পারায় নাতাশা বলেন, আমি প্রজেক্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত। যেখানে আমি কয়েকজন ভালো অভিনেতার সঙ্গে কাজ করেছি। তবে করোনার কারণে সবার কথা চিন্তা করেই আমি ছবিটির প্রমোশনে থাকতে পারছি না। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!