ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

এলো স্বস্তির খবর, কোয়েলসহ মল্লিক পরিবারের সবার করোনা জয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৪৯, ২ আগস্ট ২০২০
এলো স্বস্তির খবর, কোয়েলসহ মল্লিক পরিবারের সবার করোনা জয়
কোয়েল মল্লিক

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে করোনাকে জয় করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু কোয়েল নিজেই নন, মল্লিক পরিবারের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এই খবর রোববার সন্ধ্যায় টুইট করে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

টুইটারে কোয়েল লিখেছেন, আপনাদের ভালবাসা, প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আমরা পুরোপুরি করোনামুক্ত।

পাশাপাশি অভিনেত্রী এও জানান যে মল্লিক পরিবারের সকলেই সুস্থ রয়েছেন বর্তমানে।

এর আগে জুলাইয়ের ১০ তারিখ সন্ধ্যাবেলায় অনুরাগীদের হৃৎকম্পন বাড়িয়ে খবর এল কোয়েলসহ মল্লিক পরিবারের সকলেই করোনা আক্রান্ত। অভিনেত্রী নিজেই টুইটারে জানিয়েছিলেন যে বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং এবং তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!