ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

কিডনি সমস্যায় শাহিন আলম, রয়েছেন অর্থ সংকটে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ২৩ জুলাই ২০২০
কিডনি সমস্যায় শাহিন আলম, রয়েছেন অর্থ সংকটে
চিত্রনায়ক শাহিন আলম

এক সময়ের চিত্রনায়ক শাহিন আলম দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। সাড়ে তিন বছর ধরে প্রতি সপ্তাহে তিনদিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডায়ালাইসিসের জন্য যেতে হচ্ছে তাকে। বর্তমানে বেশ অর্থ সংকটে তিনি। 

শাহিন আলম বলেন, দীর্ঘদিন থেকে আমার কিডনির সমস্যা। অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। ব্যবসার অর্থ দিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে পারছি না। তাই সরকারের কাছে আকুল আবেদন করবো যেন আমার এই দুঃসময়ে পাশে দাঁড়ান। এছাড়াও আমার ভক্তদের বলবো তারাও যেন আমার এই দুঃসময়ে সময়ের কথা চিন্তা করে সহযোগিতা করেন।

শিল্পী সমিতি থেকে আপনার খোঁজ রাখে কিনা জানতে চাইলে তিনি জানান, শিল্পী সমিতি থেকে খোঁজ রাখে। মিশা আমাকে ফোন দেয়। বর্তমান পরিস্থিতি নিয়ে মিশার সঙ্গে আমার কথা হলে শিল্পী সমিতির মাধ্যমে সরকারের কাছে আবেদন করার কথা বলেন। সে অনুযায়ী আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন করছি।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাহিন আলম। ‘ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিন- ছাড়াও আরো বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!