[ বিনোদন ]
ফের কটাক্ষ, ফেসবুকে অশ্লীল আক্রমণের স্বীকার স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জি
সামাজিক মাধ্যমে ফের অশ্লীল ভাষায় আক্রমণ করা হল স্বস্তিকা মুখার্জি। এবারো সেই ফেসবুককে হাতিয়ার করেই আক্রমণ করা হয় অভিনেত্রীকে। তবে তার উদ্দেশ্যে অশ্লীল কটাক্ষ উড়ে এলে, তিনি চুপ করে বসে থাকেননি। সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেসবুকের ওয়ালে শেয়ার করেন অভিনেত্রী।

তবে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই ধরনের অশ্লীলতা কবে বন্ধ হবে বলে প্রশ্ন তোলেন স্বস্তিকা। শুধু তাই নয়, এই ধরনের ট্রোলাররা নিজেদের প্রোফাইল ব্লক করে রেখে, অন্যের টাইমলাইনে হাজির হয়ে কটাক্ষ করেন বলে অভিযোগ করেন 'দিল বেচারা' অভিনেত্রী। পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ধরনের আক্রমণ তার উদ্দেশে উড়ে আসার পর ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্টও করেন স্বস্তিকা।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল আক্রমণের মুখে পড়তে হয় স্বস্তিকাকে।
প্রসঙ্গত পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম সিনেমা দিল বেচারায় সুশান্ত সিং রাজপুত, সঞ্জনা সাঙ্ঘিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন স্বস্তিকা মুখার্জি। ফলে সুশান্তের মৃত্যুর পর তিনি হাসিখুশি অভিনেতাকেই মনে রাখতে চান বলেও জানান।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!