ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অনুপম খেরের পরিবারেও হানা দিল কোভিড-১৯

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ১২ জুলাই ২০২০
অনুপম খেরের পরিবারেও হানা দিল কোভিড-১৯
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা অনুপম খেরের মা, ভাইসহ পরিবারের চারজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। রোববার একটি টুইট বার্তায় নিজেই এমনটি জানিয়েছেন অনুপম খের।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, টুইটে অনুপম খের লিখেছেন, 'আমার মা দুলারি খের করোনা আক্রান্ত। তার শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দিয়েছে। আমরা তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করেছি। আমার ভাই, ভাবী, ভাতিজী সতর্কতা মেনে চলার পরও তাদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি টেস্ট করিয়েছি। তবে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ।'

করোনায় আক্রান্ত হওয়ার পর অনুপম খেরের মা দুলারি খের সহ পরিবারের অন্যান্যরা মুম্বাইয়ের কোকিলা বেন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!