ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সুশান্তের মৃত্যুর পর বিতর্ক, বন্ধ হচ্ছে কফি উইথ করণ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ১ জুলাই ২০২০
সুশান্তের মৃত্যুর পর বিতর্ক, বন্ধ হচ্ছে কফি উইথ করণ!
কফি উইথ করণ অনুষ্ঠানের একটি দৃশ্য

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হচ্ছেন মানুষ। যার মধ্যে করণ জোহর, যশরাজ ফিল্মস, সালমান খান এবং মহেশ ভাটদের নাম রয়েছে সবার আগে।

ফলে সুশান্তের মৃত্যুর পর থেকেই করণ জোহরদের উপর রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নেট জনতার একাংশ। এবার সেই প্রভাব পড়ল কফি উইথ করণ নামে জনপ্রিয় টক শোয়ের উপরও।

ভারতীয় গণমাধ্যকে সংশ্লিষ্ট চ্যানেল কতৃপক্ষ জানায়, এবার কফি উইফ করণ-এর সম্প্রচার ভারতে বন্ধ করে দিতে চাইছে। ভারতবর্ষে সংশ্লিষ্ট সংস্থার কোনো চ্যানেলেই যাতে আর কফি উইফ করণ-এর সম্প্রচার না হয়, সে ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে।

এছাড়া করণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনো বিতর্কে জড়ান কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া কখনো আবার আলিয়া ভাট, কারিনা কাপুর, দীপিকা পাডুকন, সোনম কাপুররা। ফলে কফি উইথ করণ-এর বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে ঘৃতাহুতি পড়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর।

কফি উইফ করণের কাউচে বসে ‘কে সুশান্ত’ বলে সঞ্চালককে পালটা প্রশ্ন করেন আলিয়া ভাট। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রমোশনে হাজির হয়ে ঘটে ওই ঘটনা। কিন্তু সুশান্তের মৃত্যুর পর করণের শোয়ের ওই পুরনো ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকে জোর কদমে বিতর্ক শুরু হয়ে যায় ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে।

প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর মামি ফিল্ম ফেস্টভ্যালের বোর্ড থেকে ইস্তফা দেন করণ জোহর। করণের পাশাপাশি আলিয়া ভাট, সোনম কাপুর, সোনাক্ষী সিনহাদেরও নাম করেও জোরদার বিতর্ক শুরু করেন নেট নাগরিকরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!