ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অপ্রকাশিত স্মৃতি শেয়ার করলেন মিথিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:২৮, ২৮ জুন ২০২০
অপ্রকাশিত স্মৃতি শেয়ার করলেন মিথিলা
মিথিলার ইনস্ট্রগ্রামে পোস্ট করা ছবি।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত বছরের শেষের দিকে কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে জীবন সঙ্গী করেন তিনি। তাই করোনাকালে স্বামীর সঙ্গে অপ্রকাশিত মধুর সময় কাটানোর কয়েকটি ছবি ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন এ অভিনেত্রী।

রোববার দুপুরে মিথিলা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চারটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, Some random unpublished memories। ছবিগুলোর মধ্যে রয়েছে, গোয়া ট্রিপ ও শহরে দুর্গাপুজার আড্ডা।

দুর্গাপুজার আড্ডায় সৃজিতের সঙ্গে কাটানো ছবি।

 

ছবিটি ডেটে যাওয়ার। লাল পাঞ্জাবিতে সৃজিত আর হাল্কা রঙের এলিগ্যান্ট একটি শাড়িতে মিথিলা। সেদিন বেঙ্গালুরুতে ডেট করেছিলেন এই তারকা দম্পতি।

কলকাতার দুর্গা পূজোর আড্ডার ছবিও রয়েছে তার এই পোস্টে । সেখানে গাড় সবুজ শাড়িতে মিথিলাকে সুন্দরী লাগছে।

ক্যাজুয়াল ফ্লোরাল ড্রেসে মিথিলা। আর নীল জিন্স আর টি-শার্টে সৃজিতের ছবিটি গোয়ায় বেড়াতে গিয়ে তোলা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!