ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ২৮ অক্টোবর ২০২৬
নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁ সদর উপজেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. মোস্তাফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে নওগাঁ সদর থানার চক রাজবল্লভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় যায়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স দল সেখানে অভিযান চালায়।

 

অভিযানকালে মো. মোস্তাফা আলীকে কষ্টিপাথরের তৈরি ২৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গসহ আটক করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি জানায় আটক ব্যক্তি ও উদ্ধার করা শিবলিঙ্গের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!