ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে পুরাতন ভোট কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ

জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ২৮ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে পুরাতন ভোট কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ
ভোট কেন্দ্র। ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচনে ৬০বছরের পুরাতন ভোট কেন্দ্র ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি এক আবেদনের প্রেক্ষিতে এই ভোট কেন্দ্রটি বাতিল করে অন্যত্র নেওয়া হয়েছে।

এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা পুনরায় এখানে ভোট কেন্দ্র বহাল রাখার দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মর্তার কাছে বুধবার দুপুরে লিখিত অভিযোগ করেছে। এছাড়াও বুধবার বিকালে স্থানীয়রা গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেছেন।

স্থানীয়রা বলছেন, শেখেরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রায় ১৫শত ভোটার রয়েছেন। এর মধ্যে এই কেন্দ্রের কাছাকাঠি প্রায় ১৩শত ৫০জন ভোটারের বসবাস। তাছাড়া এই ভোট কেন্দ্রটি ওয়ার্ডেরও মধ্যবর্তী। ১৯৬৫সাল থেকে এখানে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ হয়ে আসছে।

বর্তমানে গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও এখানে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, বিদ্যুৎ ব্যবস্থা, ইন্টারনেট সুবিধা, সৌর বিদ্যুৎ, ওয়াস ব্লক ও মাঠ রয়েছে। এত কিছু সুবিধা থাকলেও গত ১৬আগস্ট ২০২৬ তারিখে মিরাজ হোসেন নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এই ভোট কেন্দ্রটি হেমায়েত উদ্দিন ডিগ্রী কলেজ গুয়াটনে স্থান্তরিত করা হয়েছে বলে জানাগেছে। এতে স্থানীয়রা ক্ষোভে ফেটে পরে।

শতাধিক ব্যক্তি ভোট কেন্দ্র পুন:বহালের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেছে। সাবেক শিক্ষক স্থানীয় প্রবীণ ব্যক্তি মো. বেলায়েত হোসেন বলেন, ‘এখানে ১৯৬৫ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ হয়ে আসছে। এত দিনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখানে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধা ভালো থাকার পরেও কেন এখানের ভোট কেন্দ্র অন্য স্থানে কেটে নেওয়া হবে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের ভোট কেন্দ্র এখানে বহাল রাখা হউক।

গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, বিদ্যুৎ ব্যবস্থা, ইন্টারনেট সুবিধা, সৌর বিদ্যুৎ ও খেলার মাঠ রয়েছে। এত কিছুর পরেও কেন আমাদের ভোট কেন্দ্র কেটে অন্যস্থানে নেওয়া হবে। আমরা এর প্রতিবাদ জানাই।

স্থানীয় যুবক মো. জুলকারনাইন জেমস বলেন,‘ আমাদের সকলে গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনের ভোট কেন্দ্র চাই।

এ বিষয়ে ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, যাতায়াতের সমস্যার কারনে সাময়িক ভাবে এটি অন্যত্র স্থান্তরিত করা হয়েছে। ব্রীজ ও সড়কটি ভালো হলে আবেদনের প্রেক্ষিতে এই কেন্দ্রটি পুনবহাল করা যাবে।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!