ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মায়ের ট্যুইটারে বাবা সৃজিতকে ‘ফাদার্স ডে’ উইশ ছোট্ট আইরার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২১ জুন ২০২০
মায়ের ট্যুইটারে বাবা সৃজিতকে ‘ফাদার্স ডে’ উইশ ছোট্ট আইরার
ছবি: সংগৃহীত

কখনো পাশাপাশি গভীর ঘুমে৷কখনো পিঠের ওপর চড়ে ঘোড়া ঘোড়া খেলা৷ হোলির দিনে বাবার কাঁধে উঠে ছবির জন্য পোজ৷ নিজের হোমওয়ার্কের খাতায় ঝট করে এঁকে ফেলা বাবার ছবি! এক ট্যুইটেই যেন ‘বাবা’র জন্য ভালবাসা ঢেলে দিল ছোট্ট আইরা৷ আর তাকে এ কাজে সাহায্য করলেন সৃজিত পত্নী মিথিলা!

মিথিলার পোস্ট করা ছবি

আজ ফার্দাস ডে৷ বাবা-র জন্য একেবারে ভালাবাসা ঠাঁসা এক স্পেশাল ডে৷ আর এই স্পেশাল ডে-তে মা মিথিলার ট্যুইটারকে সঙ্গী করেই বাবা সৃজিতকে ভালবাসা পাঠালেন ছোট্ট আইরা৷ ছবির কোলাজে মিথিলার এই ট্যুইটে উঠে এল আইরা-সৃজিতের সুপারহিট বাবা-মেয়ের জুটি!

মিথিলা ট্যুইট করে লিখলেন, ‘হ্যাপি ফাদার্স ডে আইরার আব্বু’!

তবে শুধু মেয়ের হয়েই নয়, ট্যুইটে মিথিলা নিজের বাবাকেও জানালেন ভালবাসা৷

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!