ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সুশান্তর মৃত্যু নিয়ে সিনেমা ‘সুইসাইড অর মার্ডার?’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ২০ জুন ২০২০
সুশান্তর মৃত্যু নিয়ে সিনেমা ‘সুইসাইড অর মার্ডার?’
‘সুইসাইড অর মার্ডার?’ ছবির ফার্স্ট লুক ও সুশান্ত সিং রাজপুত

বলিউডের সদ্য প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক বিজয় শেখর গুপ্তা। ছবির নাম সুইসাইড অর মার্ডার? সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পাঁচদিনের মাথায় এসে এই ছবির ফার্স্ট লুকও প্রকাশ করেছেন নির্মাতা। জানা গেছে সুশান্তর জীবন নিয়েই তৈরি হবে সিনেমাটি। 

নির্মাতা বিজয় শেখর জানান, এ ছবির মাধ্যমে তিনি বলিউডের অন্ধকার দিকটা তুলে ধরতে চান। এই গ্ল্যামার দুনিয়ায় অভিনেতাদের সংগ্রামের কথা বলবে এ ছবি।

ছবির পোস্টারে দেখা যাচ্ছে, সুইসাইড অর মার্ডার? নামের সঙ্গে ট্যাগলাইন হিসেবে রয়েছে- একটা তারকা হারিয়ে গেল। টুইটারে সেই মোশন পোস্টার শেয়ার করে হ্যাশট্যাগে সুশান্ত সিং রাজপুতের নামও যোগ করেছেন বিজয় শেখর গুপ্ত। এ ছবির প্রযোজকের ভূমিকায়ও থাকছেন শেখর গুপ্তা।

বিজয় শেখর গুপ্তা জানিয়েছেন, এ ছবি নির্মাণ করছি বলিউডের কয়েকজন বড় তারকা ও প্রযোজনা সংস্থার একচেটিয়া রূপটা তুলে ধরার জন্য। বলিউডের প্রভাবশালীদের আত্মীয় নন এমন অভিনেতারা প্রতিভা থাকা সত্ত্বেও এই দলবাজির শিকার হন। সুশান্তের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, আমার ছবিতে এর সবকিছু ধরা পড়বে। 

বিজয় আরো যোগ করে জানান, এ ছবি সুশান্তের বায়োপিক নয়, বরং সুশান্ত সিং রাজপুতের জীবনের অনুপ্রেরণায় তৈরি হবে। সুশান্ত ছাড়াও বলিউডে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে এমন আরো কয়েকজন অভিনেতার বেদনা ও সংগ্রামও তুলে ধরা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!