[ বিনোদন ]
অভিনয় ছেড়ে নতুন আবিষ্কারে মেতে উঠতে চেয়েছিলেন সুশান্ত
সুশান্ত সিং রাজপুতের ফাইল ছবি।
বর্তমান প্রজন্মের জনপ্রিয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত ও তার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন পরিচালক রুমি জাফরি। তবে করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হলে পিছিয়ে যায় শুটিংয়ের তারিখ। এবার সেই পরিচালক জানালেন এক নতুন খবর। অভিনয় ছেড়ে নতুন কিছু আবিষ্কারের নেশায় মেতে উঠতে চেয়েছিলেন সদ্য প্রয়াত সুশান্ত।
জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতে লকডাউন শিথিল হলেই সুশান্ত ও রিয়াকে নিয়ে চলচ্চিত্রের শুটিং শুরু করতে মনস্থ করেন পরিচালক রুমি। এ নিয়ে পরিকল্পনাও সাজিয়েছিলেন তিনি। শুটিংয়ের সিদ্ধান্তের পর থেকেই কেমন মনমরা হয়ে পড়েছিলেন সুশান্ত। মন খারাপের কারণ জানতে সুশান্তকে অনেকবার জিজ্ঞাসা করেন এ পরিচালক। তবে কোনো উত্তর দেননি সুশান্ত।
রুমি জানান, গত ৬ মাস ধরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন সুশান্ত। তখন থেকে অভিনয় থেকে সরে যাওয়া কথা বলতেন। এমনকি, এক লাখ গাছ কিনে ভারত জুড়ে রোপণের কথা পরিচালক রুমিকে জানান সুশান্ত। গাছ লাগিয়ে নতুন করে কিছু আবিষ্কার করতে চেয়েছিলে বলিউডের প্রয়াত এ অভিনেতা। অভিনয় থেকে সরে এসে চাষবাস করার ইচ্ছার কথা ব্যক্তও করেন তিনি। এখান থেকে নতুন কিছু আবিষ্কার করার ইঙ্গিত দিনে সুশান্ত।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!