ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

কাজল ভক্তদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ২৯ এপ্রিল ২০২০
কাজল ভক্তদের জন্য সুখবর
কাজল

সিনেমার বাইরে প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন কাজল। চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে এটি। নায়িকার ওয়েব ডেবিউ ‘ত্রিভঙ্গ’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর। কিন্তু এটি এগিয়ে আনার জন্য নেটফ্লিক্সের সঙ্গে কথাবার্তা চলছে নির্মাতাদের।

সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী রেণুকা সাহানে। লকডাউনের সময়ে ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্টের বর্ধিত চাহিদার কথা মাথায় রেখেই এর রিলিজ এগিয়ে আনার কথা ভাবা হয়েছে।

এডিটের কাজ শেষ ইতোমধ্যেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিএফএক্সের কিছু কাজ হয়ে গেলেই মুক্তির জন্য তৈরি হয়ে যাবে ‘ত্রিভঙ্গ’।

প্রযোজক সিদ্ধার্থ মলহোত্রের কথায়, যদি মে মাসের মাঝামাঝি সময়ে লকডাউন উঠে যায়, তাহলে জুলাইয়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারব। রিলিজ এগিয়ে আনার অনুরোধ করা হয়েছে। চেষ্টা করছি, যাতে এ বছরই দর্শকের কাছে পৌঁছে দিতে পারি সিরিজটি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!