[ বিনোদন ]
মিথিলাকে তিন কোটি টাকার গাড়ি উপহার প্রসঙ্গে যা বললেন সৃজিত
ছবি: সংগৃহীত
ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে তিন কোটি টাকার দামী রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন! সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে এমন ভিডিও প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সৃজিত লিখেছেন, আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব।

এদিকে যাচাই না করেই সেই চ্যানেলটি এমন তথ্য প্রকাশ করায় অবাক সৃজিতও। ক্যাপশনে তার ব্যবহৃত ইমোজিগুলো যেন সে কথাই জানান দিচ্ছে।
এর আগে এই দুই সেলিব্রেটির বিয়ে নিয়েও অনেক গুজব বেরিয়েছিল। কেউ বলছিলেন, ‘তাদের এরই মধ্যে রেজিস্ট্রি হয়ে গিয়েছে’ আবার কেউ বলছিলেন ‘বিশেষ কারণেই’ নাকি তড়িঘড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ওই জুটি। তবে সে সব গসিপকে বুড়ো আঙুল দেখিয়ে শীতের শুরুতেই প্রায় গোপনে, দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু বন্ধু নিয়ে তারা বিয়েটা সেরে ফেলেন।
এদিকে বিয়ের পরদিনই ওই জুটি উড়ে গিয়েছিলেন আল্পসে ঘেরা জেনেভায়। সেখান থেকে শেয়ার করা ওই জুটির মধুচন্দ্রিমার ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিথিলা-সৃজিত দিন কাটাচ্ছেন নিজের শর্তেই।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!