[ বিনোদন ]
প্রকাশ্যে এলো সৃজিত-মিথিলার হানিমুনের ছবি!
সৃজিত-মিথিলা
কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরদিনই তারা পাড়ি দেন সুইজারল্যান্ডে। তবে কি তারা এখানে হানিমুনে গেছেন? বিষয়টি নিয়ে ধুয়াশা থাকলেও ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে সৃজিত-মিথিলার হানিমুন নিয়ে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। তবে সে সব প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায়নি আসলেই তারা কোথায় হানিমুনে যাচ্ছেন।
ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিয়ের পরদিনই সৃজিত-মিথিলা মধুচন্দ্রিমার উদ্দেশে সুইজারল্যান্ডে গিয়েছেন। তবে উদ্দেশ শুধুই হানিমুন নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত সুইজারল্যান্ড ভ্রমণ।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা এই দেশকেই বেছে নিয়েছেন তারা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন।
এদিকে মিথিলার বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, সুইজারল্যান্ডে কাজ শেষে গ্রিসে যাবেন নব দম্পতি। সেখানে হানিমুন করবেন তারা।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!