ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

১৩ নম্বর জার্সি পরে খেললেন সানি লিওন, দিলেন দু’গোল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ২১ নভেম্বর ২০১৯
১৩ নম্বর জার্সি পরে খেললেন সানি লিওন, দিলেন দু’গোল
ছবি : সংগৃহীত

সানি লিওনের হাতে নতুন সিনেমা নেই। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় তাকে। আলোচনায় থাকতে ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়াকে। একের পর এক পোস্ট করে সবার মুখে মুখে আছেন তিনি। সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হলো সানির।

ভিডিওতে দেখা যাচ্ছে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একটি মাঠে ফুটবল খেলছেন তিনি। গায়ে কমলা-নেভি ব্লু কালারের জার্সি ও মিনি স্কাটস ছিল। জার্সি নম্বর ১৩। খেলার সময় একজন তার নাম জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন ‘সানি লিউনি’। এক পর্যায়ে বাম পায়ে শুট করে দু’টি গোলও করেন তিনি। এই ভিডিওতে এসেছে অসংখ্য কমেন্ট। একজন লিখেছেন, ‘লাভলি শর্ট সানি’।

আবুধাবি টি-টেন প্রিমিয়ার লিগে সোমবার বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলসের ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় তার দল দিল্লি বুলসকে প্রচুর সমর্থন দিয়েছেন তিনি। মূলত সানি লিওন ‘দিল্লি বুলস’ দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ম্যাচ শেষে তিনি কিছু দুর্দান্ত ফুটবল দক্ষতা দেখিয়েছিলেন।

সানি লিওন বলিউডে আত্মপ্রকাশ ঘটান পূজা ভাটের জিসম ২ যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে। এখন তাকে আইটেম গানেই সবচেয়ে বেশি দেখা যায়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!