যেখানে হানিমুনে যাচ্ছেন সাবিলা!
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর প্রকৌশলী নেহার সুনন্দ তাহেরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। এই দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা গত শুক্রবার সম্পন্ন হয়েছে।
এদিকে প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সাবিলা। বর নেহাল সুনন্দ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কাজ করছেন।
জীবনসঙ্গী প্রসঙ্গে সাবিলা বলেন, আমাদের তিন বছরের বন্ধুত্বের সম্পর্ক। সেই বন্ধুত্ব থেকেই এক বন্ধনে আবদ্ধ হলাম। সবার কাছে দোয়া চাই। যেন বাকি জীবন একসঙ্গে থাকতে পারি।
এদিকে মধুচন্দ্রিমা বা হানিমুনের জন্য কোথায় উড়াল দিবেন সাবিলা-নেহাল দম্পতি? এমন প্রশ্নে সাবিলা বলেন, প্রাথমিকভাবে মধুচন্দ্রিমায় গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেছি। দেখা যাক, কি হয়।
তিন বছর আগে অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে পরিচয় হয় সাবিলা ও নেহালের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একপর্যায়ে তা প্রণয়ের দিকে গড়ায়। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে প্রস্তাব দেন নেহাল।
২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন সাবিলা। পরবর্তীতে নাটক-টেলিফিল্মেও খ্যাতি কুড়ান এই মডেল-অভিনেত্রী।